Weather Update | বাড়ছে গরম, উর্দ্ধগামী সর্বোচ্চ তাপমাত্রা! এক নজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Saturday, April 11 2026, 2:20 am
Weather Update | বাড়ছে গরম, উর্দ্ধগামী সর্বোচ্চ তাপমাত্রা! এক নজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ১১ই এপ্রিল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ১১ই এপ্রিল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। পয়লা বৈশাখেও গরমে নাজেহাল হবে রাজ্যবাসী। তবে আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File