Kolkata Traffic | সপ্তমীতে তীব্র যানজট কলকাতায়, পুজোর মুখে ভোগান্তি শহরবাসীর
Saturday, October 17 2026, 4:03 am

Key Highlightsইএম বাইপাসের কাদাপাড়া মোড় থেকে বেলেঘাটা ক্রসিং। মিনিট দশেক লাগার কথা। সেখানে লেগে যাচ্ছে আধঘণ্টারও বেশি সময়।
শ্যামবাজার থেকে হাতিবাগান, কলেজ স্কোয়ার থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গড়িয়াহাট থেকে রাসবিহারী, বড় মণ্ডপের সামনে ভিড় জমতেই গভীর রাত অবধি যানজটে জেরবার শহর। কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) সম্ভব জৈন বলেন, ‘এই সময়ে প্রচুর মানুষ কলকাতায় আসেন। ট্র্যাফিকের ৬ হাজার পুলিশ তো রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত আরও ৬ হাজার কর্মী ট্র্যাফিক সামলানোর কাজে লাগানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকেও নজর রাখছি আমরা। যেখানেই যানজট হচ্ছে, সঙ্গে সঙ্গে অতিরিক্ত টিমও চলে যাচ্ছে।’ পুলিশের দাবি, ভিড় সামলাতে ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত একাধিক পুজোমণ্ডপ সংলগ্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। পুজোর মরশুমে ট্রিপল রাইডিং, মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোনো, পার্কিং সহ নানা অভিযোগে ইতিমধ্যেই ৩৩৪ জনের বিরুদ্ধে কেস করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- ট্র্যাফিক
- লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট
- কলকাতা পৌরসভা


