Taratala Fire Incident | ভরসন্ধ্যায় তালতলার একটি বহুতলে অগ্নিকান্ড, ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল

Friday, November 6 2026, 5:10 pm
Taratala Fire Incident | ভরসন্ধ্যায় তালতলার একটি বহুতলে অগ্নিকান্ড, ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল
highlightKey Highlights

তালতলার কাছে লেনিন সরণির ধারে একটি বহুতলে আগুন লাগে। সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে বলে দাবি স্থানীয়দের।


শুক্রের সন্ধ্যায় কলকাতায় অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এদিন তালতলার কাছে লেনিন সরণির ধারে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের দোতলায় আগুনের লেলিহান শিখা লক্ষ্য করেন স্থানীয়রা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সূত্রের খবর, আগুন লাগার সময় বহুতলের দোতলায় কেউ ছিল না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত রবিবার রাত প্রায় দুটো নাগাদ রাইটার্স বিল্ডিংয়ের পিছনের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File