Sairang Express Accident | লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীসাহায্যে খোলা হলো হেল্পডেস্ক

Wednesday, November 11 2026, 4:40 am
Sairang Express Accident | লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীসাহায্যে খোলা হলো হেল্পডেস্ক
highlightKey Highlights

প্রাথমিক খবর অনুযায়ী, ট্রেনটির ইঞ্জিন-সহ অন্তত ছ'টি কামরা লাইন থেকে ছিটকে গিয়েছে। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।


অসমে লাইনচ্যুত হল কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে দিগারুর কাছে ঘটেছে দুর্ঘটনাটি। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। ট্রেনের যাত্রীদের পরিবারের জন্য কলকাতা ও শিয়ালদহ স্টেশনে খোলা হলো হেল্প ডেস্ক। শিয়ালদহ স্টেশন ও কলকাতা স্টেশন হেল্প ডেস্ক ০৩৭৬৪ ২৬৩৮৫৮, ০৩৭৬৪ ২৬৫৯৫৮, ০৩৭৬৪ ২৬৩৮৩১, ০৩৬৭৪ ২৬৩২৬৮, ০৩৬৭৪ ২৬৫৯৪৯, ০৩৬৭৪ ২৬৫৯৫০। আলিপুরদুয়ার জংশনেও যাত্রীদের সহায়তায় রয়েছে হেল্প ডেস্ক ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪ ২৫৩৪৯৮ (১০৭২) , ০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২), ০৩৫৬৪ ২৫৩৪৯৮ (১০৭২) । গুয়াহাটি স্টেশনেও খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে যোগাযোগের নম্বরগুলি হলো- ০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, ০৩৬১-২৭৩১৬২৩।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File