Kolkata | যন্তর মন্তরের প্রতিবাদের আঁচ পড়ল কলকাতায়! উত্তাল ধর্মতলায় মিছিল থেকে জুতো,পাল্টা পদক্ষেপ পুলশেরও!

Friday, July 24 2026, 2:53 pm
Kolkata | যন্তর মন্তরের প্রতিবাদের আঁচ পড়ল কলকাতায়! উত্তাল ধর্মতলায় মিছিল থেকে জুতো,পাল্টা পদক্ষেপ পুলশেরও!
highlightKey Highlights

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে চলছে জোর প্রতিবাদ। এবার সেই বিক্ষোভের আঁচ পড়ল কলকাতায়।


নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে চলছে জোর প্রতিবাদ। এবার সেই বিক্ষোভের আঁচ পড়ল কলকাতায়। ভারতের ছাত্র ফেডারেশন ও বাম ছাত্র সংগঠনের ডাকে শুক্রবার, ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেন অনেকেই। মিছিলে হাঁটেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে মিছিল শুরু হয়। শুক্রবার উল্টোরথ উপলক্ষ্যে ইতিমধ্যেই আলাদা করে কড়া নিরাপত্তা রয়েছে, তারই মধ্যে এই মিছিলের আয়োজন করা হয়। পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সেই আন্দোলনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। শুক্রবার রাত জাগো কর্মসূচিরও ডাক দিয়েছে ছাত্রদের সংগঠন। এর আগে, ডোরিনা ক্রসিংয়ে আন্দোলনকারীদের রোখার চেষ্টা করা হয়, পুলিশ পদক্ষেপ করে। পাল্টা পুলিশকে জুতো, বোতল ছোড়ে আন্দোলনকারীরা। ওঠে 'চোর চোর' স্লোগানও। মিছিল থেকে বোতল, জুতো ছোড়া হয়। ফলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File