Kolkata Metro | বাইপাসে থাকবে ৪৫ দিন ট্র্যাফিক ব্লক! ৩ বছর ধরে ঝুলে থাকা মেট্রোর কাজে অবশেষে অনুমতি পুলিশের!
Wednesday, May 27 2026, 2:32 pm

Key Highlightsমেট্রোপলিটন এলাকার কাছে ইএম বাইপাসের মাঝের অংশে আংশিক ব্লকেজের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’পাওয়ার বিষয়টি তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে ছিল।
কলকাতা মেট্রোর ৩ বছর ধরে ঝুলে থাকা কাজের জন্য অনুমতি দিলো কলকাতা পুলিশ। মেট্রোপলিটন এলাকার কাছে ইএম বাইপাসের মাঝের অংশে আংশিক ব্লকেজের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’পাওয়ার বিষয়টি তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে ছিল। অবশেষে লালবাজারের ট্রাফিক বিভাগের কাছ থেকে এই অনুমতি মেলায় স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে চিংড়িঘাটা ক্রসিংয়ে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার বেলেঘাটা স্টেশনের দুই প্রান্তকে যুক্ত করার জন্য ফুট ওভারব্রিজ তৈরির তোড়জোড় শুরু করল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী ১ জুন থেকে ইএম বাইপাসে টানা ৪৫ দিনের আংশিক ট্র্যাফিক ব্লক বা যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।


