Kolkata Police | মোতায়েন ১৫০০ পুলিশ, তবে রেড রোডে দাঁড়িয়ে এটা করতে পারবে না পুলিশ! স্বাধীনতা দিবসের আগেই কড়া নির্দেশ!

Friday, August 14 2026, 1:52 pm
Kolkata Police | মোতায়েন ১৫০০ পুলিশ, তবে রেড রোডে দাঁড়িয়ে এটা করতে পারবে না পুলিশ! স্বাধীনতা দিবসের আগেই কড়া নির্দেশ!
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যাতে সুষ্ঠ ও ভালোভাবে হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে, তার পাশাপাশি এবার তাঁদের অর্থাৎ পুলিশের উপরও নজর থাকবে।


স্বাধীনতা দিবসে কড়া নজরদারিতে পুলিশও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যাতে সুষ্ঠ ও ভালোভাবে হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে, তার পাশাপাশি এবার তাঁদের অর্থাৎ পুলিশের উপরও নজর থাকবে। কলকাতা পুলিশের শীর্ষকর্তারা থানা, ট্রাফিক গার্ডের ওসি, অন্য পুলিশ কর্তাদের মাধ্যমে ডিউটিরত পুলিশ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, তাঁরা কেউ যেন রেড রোডে ডিউটিতে মোবাইল না ঘাঁটেন এবং ছবি বা ভিডিয়ো তুলতে ব্যস্ত হয়ে না পড়েন। তাঁদের মূল লক্ষ্য হবে রেড রোডে আইন শৃঙ্খলা রক্ষা ও কড়া নজরদারি রাখা। আশপাশের লোকজন ও দর্শকদের উপরেও যেন কড়া নজর রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার, ১৫ অগস্ট রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে তৈরি হচ্ছে ৬টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার। রেড রোডে মোতায়েন থাকছে ১৫০০ পুলিশ। মোতায়েন থাকবে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স ও কম্যান্ডো। গোটা কলকাতা জুড়ে অতিরিক্ত আরও তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File