Kolkata High Court | "তিন সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে"- সাংবাদিক ও পুলিশের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের
Wednesday, July 29 2026, 2:27 pm

Key Highlightsরাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার নিয়মবিধি বা গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২৪ জুলাইয়ের সাংবাদিক ও পুলিশের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় কড়া হাইকোর্ট। রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার নিয়মবিধি বা গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের মুখ্যসচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা-ও তিন সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ অগস্ট।


