Kalighat TMC | রাস্তা বন্ধ করে ২১ জুলাই, মমতার তৃণমূলে’র বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ
Thursday, July 23 2026, 4:26 am

Key Highlightsএবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে দায়ের মামলা। হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
২১ জুলাই ক্যাথিড্রাল রোডের সভা চলাকালীন কালীঘাট তৃণমূলের কর্মী ও সমর্থকরা রাস্তার দু’দিকেই ভিড় করেন। এটা হাই কোর্টের অবমাননা, অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। পুলিশের সূত্র জানিয়েছে, শহিদ দিবসের সভার অনুমতি দেওয়ার সময় পালিশ নির্দেশ দিয়েছিল যে রাস্তার একদিকে সভা হবে। কার্যত দেখা যায়, সভা শুরু হওয়ার পর ক্যাথিড্রাল রোডে কর্মী ও সমর্থকরা শুধু ওই রাস্তার পূর্ব সহ পশ্চিমদিকের অংশে ভিড় জমাতে শুরু করেছেন। তার ফলে গোটা রাস্তা জুড়ে যান চলাচলে বাধা পড়ে। পুলিশ বাধ্য হয় ক্যাথিড্রাল রোডের বদলে ভিক্টোরিয়ার সামনে দিয়ে গাড়ি ঘুরিয়ে দিতে।
- Related topics -
- শহর কলকাতা
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল ছাত্র পরিষদ
- কালীঘাট
- মমতা ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- ২১শে জুলাই
- শহিদ দিবস


