Jyotipriya Mallick | এক অর্থবছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি! অভিযোগের তীর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের দিকে

Key Highlightsউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে থাকাকালীন বিপুল খরচা করেছেন বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। শুধুমাত্র গত অর্থবছরেই ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি।
গত অর্থবছরেই ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি। অভিযোগের তীর প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে। অভিযোগ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে থাকাকালীন বিপুল খরচা করেছেন প্রিয়দর্শিনী মল্লিক। বিভিন্ন জায়গায় একাধিক প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ক্যান্টিনকে। সেখানেই ওই বিপুল খরচা করা হয়েছে। বিপুল খরচার কথা স্বীকার করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তদন্ত হলে কমিটির কাছে সব বলব। অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়দর্শিনী। প্রাক্তন সভাপতির প্রসঙ্গ টেনে তিনি বলছেন, “আমি এখানে ঢুকে দেখছি একটা সংস্থা আগে থেকেই বরাত পায়। তাঁদের সঙ্গে আবার চুক্তির কোনও কাগজ নেই। আর দিনের শেষে প্রেসিডেন্টই সর্বোচ্চ। তিনিই শেষ কথা, তিনিই বলতে পারবেন কেন মান্যতা দিয়েছিলেন। উনি হয়তো মনে করেছেন খরচার প্রয়োজন আছে তাই করেছেন।”
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল নেতা
- টিএমসি
- আর্থিক প্রতারণা
- উচ্চমাধ্যমিক
- শিক্ষাদফতর


