Jordan vs Argentina | জর্ডানের বিরুদ্ধে দাপুটে জয় আর্জেন্টিনার, টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি
Sunday, June 28 2026, 5:39 am

Key Highlights৩-১ গোলে জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউটে তাদের সামনে কেপ ভার্দে।
মেসির ম্যাজিক এবং গোটা দলের দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে জর্ডনকে হারিয়েছে আর্জেন্টিনা। টানা ৭টি বিশ্বকাপ ম্যাচে গোল করে অনন্য রেকর্ড গড়লেন তিনি। এরই সঙ্গে চলতি বিশ্বকাপে ৬ গোল হয়ে গেল মেসির। যদিও এদিন প্রথম থেকে খেলতে নামেননি মেসি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল সেলসো, লাউতেরোরা। ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নিজের চেনা পরিচিত ছন্দে বক্সের সামনে ফ্রিকিক পেয়ে দুর্দান্ত পরিকল্পনায় গোল আদায় করে নেন মেসি। ৩-১ গোলে জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। নকআউটে তাদের সামনে কেপ ভার্দে।
- Related topics -
- খেলাধুলা
- আর্জেন্টিনা
- ফিফা
- বিশ্বকাপ 2026
- ফিফা বিশ্বকাপ
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- ফুটবল প্রশিক্ষক
- লিওনেল মেসি


