Jogen Chowdhury | ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হার, না ফেরার দেশে চিত্রশিল্পী যোগেন চৌধুরী

Key Highlightsদীর্ঘ ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করার পর চিরঘুমে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রশিল্পী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী।
দীর্ঘ ১৪ মাস ব্লাড ক্যানসারের সঙ্গে মরণপণ লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী। ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান চিত্রশিল্পী। মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ এবং সেপসিসের (রক্তে বিষক্রিয়া) উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকাল ১০টা বেজে ১৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে যোগেনবাবুর জন্ম। দেশভাগের সময় কলকাতায় চলে আসেন, এখানেই শিল্পশিক্ষা। পরে প্যারিসে উচ্চশিক্ষা এবং রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে প্রবেশ করে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্প জগতে একটি যুগের সমাপ্তি হলো।
- Related topics -
- বিনোদন
- শিল্পী
- চিত্রশিল্পী
- মৃত্যু


