Jharkhand Minister | হৃদরোগই কাড়লো প্রাণ, ৫৪ বছর বয়েসে মৃত্যু হলো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী সুদিব্য কুমার সোনু-র!

Sunday, September 6 2026, 4:37 am
Jharkhand Minister | হৃদরোগই কাড়লো প্রাণ, ৫৪ বছর বয়েসে মৃত্যু হলো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী সুদিব্য কুমার সোনু-র!
highlightKey Highlights

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হলো রাজ্যের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রী সুদিব্য কুমার সোনুর।


হৃদরোগে মৃত্যু হলো ঝাড়খণ্ডের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রী সুদিব্য কুমার সোনুর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। শনিবার রাতে গিরিডিতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন সুদিব্য। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। গিরিডির একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সুদিব্য গিরিডি সদর বিধানসভা কেন্দ্রের JMM বিধায়ক ছিলেন। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে গিরিডি কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এরপর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় জায়গা পান সুদিব্য। তাঁর আকস্মিক মৃত্যুতে ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে শখের পরিবেশ তৈরী হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File