Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর! জোরালো কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও!
Saturday, June 27 2026, 2:14 pm

Key Highlightsপ্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬.২।
এবার বড় ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর! জোরালো কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬.২। National Center for Seismology-এর তথ্য বলছে, কাশ্মীরে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ঘটনায় ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান। মাটির তলায় ২১৫ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। উল্লেখ্য, শনিবারই হিমাচল প্রদেশের চাম্বায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মাটি থেকে ৫ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। এদিকে শনিবারই সকালে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৪।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- জম্মু-কাশ্মীর
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ


