Jadavpur University | তদন্ত কমিটি নিয়ে বিতর্ক, 'নিরপেক্ষ নয়'- অভিযোগ করে যাদবপুরের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ
Saturday, August 22 2026, 3:33 pm

Key Highlightsউপাচার্যের কাছে চিঠি দিয়ে বর্তমান তদন্ত কমিটির গঠন নিয়ে তীব্র আপত্তি জানাল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM)।
৯ অগস্ট ও ২০ অগস্ট- এই দুই দিন ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবারের মধ্যেই তদন্ত কমিটি গঠন করার বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার ওই কমিটিতে থাকা প্রেজেন্টিং অফিসার ড. আবুল হাসনাথের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জানালো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (ABRSM)। ইতিমধ্যেই আপত্তি জানিয়ে উপাচার্যের কাছে চিঠি লিখেছেন তারা। সংগঠনের দাবি, বর্তমান কমিটি তদন্তের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণ করবে।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর
- তদন্ত কমিশন
- তদন্ত
- বিক্ষোভ


