Jadavpur University Chaos | যাদবপুরে অশান্তি! ভাঙা হয়েছে নন্দলাল বসুর তৈরি ফলকও! উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত উপাচার্যের
Friday, August 21 2026, 4:24 am

Key Highlightsফলক ভেঙে ফেলার অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। গত দুই দিন ধরে চলা এই অশান্তির ঘটনারই তদন্ত করতে কমিটি গঠন করা হবে।
বুধবার জেনারেল বডিং মিটিং থেকে ঝামেলার সূত্রপাত। এবিভিপি, FETSU এবং এসএফআই এর মধ্যে চরম সংঘর্ষ শুরু হয়। অশান্তির রেশ পড়ে নন্দলাল বসুর তৈরি ফলকেও। ফলক ভেঙে ফেলার অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। বৃহস্পতিবার এবিভিপি ও এসএফআই দুই পক্ষই প্রতিবাদ মিছিল বের করে। সেই রেশ চলছে এখনও। এই পরিস্থিতিতে অশান্তির ঘটনার তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। উপাচার্য জানিয়েছেন, ১৯ অগস্ট রাত ও ২০ অগস্টের ঘটনার জেরে সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে এই কমিটি। যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, ১৯ অগস্ট রাতের ঘটনার সমস্ত CCTV ফুটেজ সংরক্ষণ করে তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হবে। সিসিটিভির মাধ্যমে বেআইনিভাবে ক্যাম্পাসে ঢোকা ব্যক্তিদের শনাক্ত করা হবে।


