ISRO | NVS-03র সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির
Saturday, October 31 2026, 4:33 am

Key Highlightsইসরো জানিয়েছে, উপগ্রহটিকে নির্দিষ্ট জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করা সম্ভব হয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণায় ফের সাফল্য। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে GSLV-F18 রকেটের সফল উৎক্ষেপণ হয়েছে। ২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষে নির্দিষ্ট কক্ষপথে সফল ভাবে NVS-03 উপগ্রহ স্থাপন কড়া সম্ভব হয়েছে। ভারতের নিজস্ব উপগ্রহ-নির্ভর নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উপগ্রহ তৈরি করা হয়েছে। ইসরোর পরবর্তী প্রজন্মের নেভিগেশন উপগ্রহ সিরিজের এটি তৃতীয় উপগ্রহ। ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদির মতে, উন্নত প্রযুক্তিসম্পন্ন এই উপগ্রহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- ইসরো
- মহাকাশ
- মহাকাশচারী
- মহাকাশযান
- স্যাটেলাইট লঞ্চ
- নরেন্দ্র মোদি
- ভারত


