Israel-US | 'ইরান-আমেরিকার শান্তিচুক্তির সঙ্গে সম্পর্ক নেই',শান্তিচুক্তি নিয়ে বার্তা ইজরায়েলি মন্ত্রীর!

Monday, June 15 2026, 3:44 pm
Israel-US | 'ইরান-আমেরিকার শান্তিচুক্তির সঙ্গে সম্পর্ক নেই',শান্তিচুক্তি নিয়ে বার্তা ইজরায়েলি মন্ত্রীর!
highlightKey Highlights

ইজরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির জানিয়ে দিলেন, ইরান-আমেরিকার শান্তিচুক্তির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।


সম্প্রতিই ইরানের সঙ্গে শান্তিচুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, খুলে যাবে হরমুজ প্রণালী। স্বাভাবিক হবে ভারত-সহ অসংখ্য দেশের বাণিজ্য ও অর্থনীতি। সব ঠিক থাকলে ১৯ জুন, শনিবার সুইজারল্যান্ডে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এরই মধ্যে সোমবার ইজরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির জানিয়ে দিলেন, ইরান-আমেরিকার শান্তিচুক্তির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। দেশের নিরাপত্তার প্রয়োজন স্বাধীন সিদ্ধান্ত নেবে ইজরায়েল। অর্থাৎ তিনি কার্যত বুঝিয়ে দিলেন, ট্রাম্পের কথা মেনে লেবানন ও ইরানে হামলা থামাবে না তারা। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামা আদৌ সম্ভব নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File