Israel-Hamas | হামাসের গোয়েন্দা বিভাগের প্রধান আয়াদ শামবারিকে নিকেশ করলো ইজরায়েল!
Wednesday, April 29 2026, 1:37 pm

Key Highlightsএকটি অভিযানে হামাসের গোয়েন্দা বিভাগের প্রধান আয়াদ আহমেদ আবদ আল-রহমান শামবারিকে নিকেশ করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। এর জেরে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ শুরু হয়। মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। গৃহহীন হন অসংখ্য পরিবার। অবশেষে গত বছরের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গাজায় সংঘর্ষবিরতি ঘোষিত হয়। যদিও এর পরেও গাজায় একাধিক হামলা এবং মৃত্যুর খবর সামনে এসেছে। এবার ইজরায়েলি সেনা আইডিএফের দাবি, একটি অভিযানে হামাসের গোয়েন্দা বিভাগের প্রধান আয়াদ আহমেদ আবদ আল-রহমান শামবারিকে নিকেশ করা হয়েছে। হামাসের যাবতীয় গোপন অপারেশনের দায়িত্বে ছিল আল রহমান শামবারি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- যুদ্ধ
- হামলা


