ISL 2026-27 | প্রকাশ্যে ISL ২০২৬-২৭ এর দ্বিতীয় পর্বের সূচি, কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

Wednesday, November 18 2026, 3:19 pm
ISL 2026-27 | প্রকাশ্যে ISL ২০২৬-২৭ এর দ্বিতীয় পর্বের সূচি, কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
highlightKey Highlights

বুধবার প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে ঢাকে কাঠি পড়বে দ্বিতীয় পর্বের।


২২ জানুয়ারি থেকে ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৬-২৭ মরশুমের দ্বিতীয় পর্বের। এই পর্বে মোট ৭৮টি ম্যাচ খেলবে ১৩টি দল। প্রথম ছ’টি দল জায়গা করে নেবে প্লে-অফে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে নকআউট পর্ব। ২০২৭ সালের ৮ মে অনুষ্ঠিত হবে MG ISL ফাইনাল। রইল সূচি। আগামী ২৮ ফেব্রুয়ারি, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ২৯ নভেম্বর যুবভারতীতে হবে কলকাতা ডার্বি। ২৩ জানুয়ারি কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। পরের দিন অর্থাৎ ২৪ জানুয়ারি ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু করবে ইস্টবেঙ্গল, বিপক্ষে চেন্নাইয়িন FC। ২১ ফেব্রুয়ারি বাম্বোলিম স্টেডিয়ামে মুখোমুখি হবে FC গোয়া ও চার্চিল ব্রাদার্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File