Iran-US | ফের মুখোমুখি বসতে পারেন ইরান এবং মার্কিন প্রতিনিধিরা, কবে? কোথায় হবে আলোচনা?

Tuesday, April 14 2026, 2:39 pm
Iran-US | ফের মুখোমুখি বসতে পারেন ইরান এবং মার্কিন প্রতিনিধিরা, কবে? কোথায় হবে আলোচনা?
highlightKey Highlights

চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এই আবহে আগামী ১৬ এপ্রিল ফের মুখোমুখি হতে পারেন ইরান এবং মার্কিন প্রতিনিধিরা।


ফের আলোচনায় বসতে পারে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এই আবহে আগামী ১৬ এপ্রিল ফের মুখোমুখি হতে পারেন ইরান এবং মার্কিন প্রতিনিধিরা। নতুন দফার আলোচনা নিয়ে এখনও কথাবার্তা চলছে। সূত্রের খবর, আলোচনার জন্য ফের একবার ইসলামবাদের নাম নিয়ে চর্চা চলছে। এছাড়া জেনেভাকে (সুইজারল্যান্ড) সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। সঙ্গত, এর আগে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তি আলোচনা ২১ ঘণ্টা ধরে চললেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File