Indian Advisory | যেকোনও সময় লাগতে পারে যুদ্ধ, ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল দূতাবাস!
Monday, February 23 2026, 2:42 pm

Key Highlightsইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল দূতাবাস।
মধ্যপ্রাচ্যে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। বিগত কয়েকমাস ধরেই আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত চলছে। আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। এই আবহে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল দূতাবাস। সোমবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকরা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।’ যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে।


