Iran-US War | ‘তোমাদের পুড়িয়ে মারার অপেক্ষা করছি।’- ট্রাম্পের সেনাবাহিনীকে হুমকি ইরানের
Sunday, March 29 2026, 2:16 pm

Key Highlightsইরানের তরফে থেকে এল কড়া হুঁশিয়ারি। মার্কিন সেনাকে রীতিমতো অভ্যর্থনা ইরানের, ‘এসো, তোমাদের পুড়িয়ে মারার অপেক্ষা করছি।’
পাকিস্তানের মাধ্যমে যে ১৫ দফা শর্ত দেওয়া হয়েছে তা অর্থহীন, ইতিমধ্যেই আমেরিকাকে তা জানিয়ে দিয়েছে ইরান। এবার মার্কিন সেনাকে হুমকি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। এদিন তিনি বলেন, “ইরানের সেনাবাহিনী মার্কিন সেনার অপেক্ষার রয়েছে। যাতে সময় এলে তাদের পুড়িয়ে ছাই করে দিতে পারে। এবং এই অঞ্চলে ওদের মিত্রদের কড়া শাস্তি দিতে পারে।” তিনি আরও বলেন, “আমাদের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোও মোতায়েন করা রয়েছে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী। ফলে ওরা আসতে চাইলে আসুক। আমরাও প্রস্তুত।”
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- সেনাবাহিনী
- যুদ্ধ


