US-Iran | ইরানে হরমুজ প্রণালীর কাছে রাতভর বোমাবর্ষণ আমেরিকার, পাল্টা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের!

Thursday, May 28 2026, 6:39 am
US-Iran | ইরানে হরমুজ প্রণালীর কাছে রাতভর বোমাবর্ষণ আমেরিকার, পাল্টা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের!
highlightKey Highlights

বুধবার রাত ১টা ৩০মিনিটের পর থেকেই ইরানে হরমুজ প্রণালীর কাছে রাতভর বোমাবর্ষণ করল আমেরিকা!


বুধবার রাত ১টা ৩০মিনিটের পর থেকেই ইরানে হরমুজ প্রণালীর কাছে রাতভর বোমাবর্ষণ করল আমেরিকা! এর জবাবে পালটা কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। সূত্রের খবর, ইরানের বন্দর আব্বাস শহরের কাছে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই ইরানি সেনা সক্রিয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। হরমুজের কাছে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। ওই অঞ্চলে আমেরিকার জন্য নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছিল। সেখানে মার্কিন জাহাজগুলিতে হামলার পরিকল্পনা করছিল ইরান। তা বানচাল করতেই অভিযান চালানো হয়।এদিকে সংঘাতের মধ্যেই শোনা গিয়েছে, ইরানের প্রস্তাবিত শান্তির চুক্তির নতুন খসড়া সামনে এসেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File