Iran-US | পাকিস্তানেই হবে ইরান-আমেরিকার শান্তি বৈঠক, ২১ এপ্রিলের আগেই বৈঠকে বসবে দুই দেশ!
Saturday, April 18 2026, 5:22 am

Key Highlightsসূত্রের খবর, প্রথম বৈঠকের মতো দ্বিতীয় বৈঠকটিও হবে পাকিস্তানে।
ফের শান্তি বৈঠকে বসতে চলেছে ইরান এবং আমেরিকা। সূত্রের খবর, প্রথম বৈঠকের মতো দ্বিতীয় বৈঠকটিও হবে পাকিস্তানে। ওয়াশিংটন এবং তেহরানের প্রতিনিধিরা বৈঠকে বসার আগে আলাদা করে যুদ্ধ নিয়ে আলোচনা করেছে তিন মধ্যস্থতাকারী দেশ-কাতার, তুরস্ক এবং পাকিস্তান। ইরানের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ২১ এপ্রিল শেষ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ। তার আগের দিন অর্থাৎ ২০ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠক হবে। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে দুই দেশ। দুপক্ষের মধ্যে ২১ ঘন্টা ধরে আলোচনা চললেও তা ব্যর্থ হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- পাকিস্তান
- যুদ্ধ


