Iran-Us Conflict | ইরানের বিয়েবাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকান ড্রোনে নিহত এক শিশু সহ ৫!
Wednesday, September 2 2026, 6:27 am

Key Highlightsআমেরিকার হামলায় দক্ষিণ ইরানের কুহেস্তাকে একটি বিয়েবাড়িতে পাঁচ জন নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। মঙ্গলবার ইরানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকার সেনা। স্থানীয় সূত্রে খবর, আমেরিকার হামলায় দক্ষিণ ইরানের কুহেস্তাকে একটি বিয়েবাড়িতে এক শিশু সহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পাল্টা জবাবে জর্ডন-সহ পশ্চিম এশিয়ায় বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। আমেরিকার সেনার দাবি, হরমুজ়ে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরান। তা প্রতিহত করতেই হামলা চালানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ড্রোন হামলা
- সন্ত্রাসবাদী হামলা
- হরমুজ় প্রণালী


