Iran-US | ফের শুরু হয়ে গেল যুদ্ধ! আমেরিকার হামলার বদলা নিতে মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের!

Wednesday, July 8 2026, 10:34 am
Iran-US | ফের শুরু হয়ে গেল যুদ্ধ! আমেরিকার হামলার বদলা নিতে মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের!
highlightKey Highlights

আমেরিকার হামলার ‘বদলা’ নিল ইরান। মধ্যপ্রাচ্যে ৮৫টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তেহরান।


সম্প্রতিই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল। কিন্তু এরই মধ্যে আমেরিকার হামলার ‘বদলা’ নিল ইরান। মধ্যপ্রাচ্যে ৮৫টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তেহরান। এমনটাই দাবি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি)। সূত্রের খবর, শান্তিচুক্তি ভেঙে হরমুজ প্রণালীতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার পরপর তিনটি জাহাজে তারা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ। এর জেরেই ক্ষুব্ধ আমেরিকা ধারাবাহিক আক্রমণ শুরু করে ইরানে। জানা গিয়েছে, সিরিক, কেশম, বন্দর আব্বাসের মতো এলাকায় হামলা চালায় মার্কিন সেনা। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের প্রায় ৮০টি স্থানে সামরিক অভিযান চালিয়েছে। এদিকে ইরানের হামলার কড়া নিন্দা করেছেন ন্যাটো প্রধান মার্ক রুট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File