Iran Attack US | জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে রাতভর হামলা ইরানের, ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান!

Thursday, September 10 2026, 4:46 am
Iran Attack US | জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে রাতভর হামলা ইরানের, ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান!
highlightKey Highlights

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মার্কিন যুদ্ধবিমান।


জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে রাতভর হামলা চালালো ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মার্কিন যুদ্ধবিমান। হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়ে খুলে যায়। আরও প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমানেও হালকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওই বিমানগুলির বেশিরভাগকেই দ্রুত ফের পরিষেবায় আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের এই হামলার লক্ষ্য ছিল জর্ডানের মুয়াফাক সালতি বিমানঘাঁটি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের ক্ষেত্রে এই ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে একাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রেও ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ আকাশঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হামলার পিছনে সাম্প্রতিক মার্কিন-ইরান সামরিক সংঘাতই মূল কারণ বলে দাবি করা হয়েছে। বলা বাহুল্য, চলতি সপ্তাহের শুরুতে মার্কিন বাহিনী পাঁচটি ইরানি তেলের ট্যাঙ্কার ডুবিয়ে দেয়। সেই হামলার প্রতিশোধ হিসেবেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File