US-Iran | হরমুজ খুলতে চুক্তিতে রাজি ইরান-আমেরিকা, অবশেষে স্থায়ীভাবে থামবে যুদ্ধ?

Thursday, May 7 2026, 12:58 pm
US-Iran | হরমুজ খুলতে চুক্তিতে রাজি ইরান-আমেরিকা, অবশেষে স্থায়ীভাবে থামবে যুদ্ধ?
highlightKey Highlights

হরমুজ প্রণালীতে অবরোধ সরাতে এবং গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় স্বাভাবিক করতে একট বিশেষ চুক্তিতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা।


অবশেষে কী স্থায়ীভাবে থামতে চলেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ? সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে অবরোধ সরাতে এবং গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় স্বাভাবিক করতে একট বিশেষ চুক্তিতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, এই চুক্তির পর হরমুজে আটকে থাকা পণ্যবাহী জাহাজগুলি নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে যেতে পারবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন কিংবা তেহরান কেউই মুখ খোলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File