US-Iran | আমেরিকাকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, অবশেষে থামবে যুদ্ধ?
Sunday, May 24 2026, 1:04 pm

Key Highlightsপশ্চিম এশিয়ার সংঘাতের অবসান ঘটাতে আমেরিকাকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান।
আমেরিকার শর্তে রাজি ইরান। পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান ঘটাতে আমেরিকাকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’। রবিবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, শান্তিচুক্তির বেশিরভাগটাই মেনে নিয়েছে ইরান। তারপরই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি প্রকাশ্যে এল। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরেনিয়াম নিষ্কাশনের সুনির্দিষ্ট প্রক্রিয়া, কীভাবে ইরান সেগুলি হস্তান্তর করবে, তা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি দু’দেশের।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইরান
- যুদ্ধ


