Inspection in Madrasas | জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় শুরু ইন্সপেকশন, খতিয়ে দেখা হবে নথি

Sunday, July 12 2026, 2:52 pm
Inspection in Madrasas | জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় শুরু ইন্সপেকশন, খতিয়ে দেখা হবে নথি
highlightKey Highlights

১৮ জনের কমিটি গড়ে ইন্সপেকশন এর সিদ্ধান্ত সংখ্যালঘু দফতরের। সূত্রের খবর, জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল।


রাজ্যে পালাবদলের পর মাদ্রাসা নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। রাজ্যের ১২ টি জেলার মাদ্রাসায় ইন্সপেকশন-এর সিদ্ধান্ত সংখ্যালঘু দফতরের। সরকার জানিয়েছে জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল। সূত্রের খবর, কী পড়ানো হয় তা খতিয়ে দেখা হবে। ১৮ জনের কমিটি গড়ে ইন্সপেকশন এর সিদ্ধান্ত সংখ্যালঘু দফতরের। ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে ইন্সপেকশন। ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা পড়বে সংখ্যালঘু দফতরে। আপাতত মোট ১২ জেলা ইন্সপেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ১. কোচবিহার, ২. উত্তর দিনাজপুর, ৩. মালদা, ৪. মুর্শিদাবাদ, ৫. বীরভূম, ৬. পশ্চিম মেদিনীপুর, ৭. পূর্ব মেদিনীপুর, ৮. নদিয়া, ৯. হুগলি, ১০. হাওড়া, ১১. উত্তর ২৪ পরগনা, ১২. দক্ষিণ ২৪ পরগনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File