RBI | গত দু’বছরে প্রথমবার এমন পরিস্থিতি! রিজার্ভ ব্যাঙ্কের আপার টলারেন্স পার, মূল্যবৃদ্ধি পৌঁছল ৬.০৯%-এ!

Friday, November 13 2026, 7:15 am
RBI | গত দু’বছরে প্রথমবার এমন পরিস্থিতি! রিজার্ভ ব্যাঙ্কের আপার টলারেন্স পার, মূল্যবৃদ্ধি পৌঁছল ৬.০৯%-এ!
highlightKey Highlights

দেশের মূল্যবৃদ্ধি এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আপার টলারেন্স বা সহনশীলতার সর্বোচ্চ মাত্রা (৬ শতাংশ) ছাড়িয়ে গেল।


দেশের মূল্যবৃদ্ধি এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আপার টলারেন্স বা সহনশীলতার সর্বোচ্চ মাত্রা (৬ শতাংশ) ছাড়িয়ে গেল। গত দু’বছরে প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ছুঁয়েছে ৬.০৯ শতাংশ। বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে আগুন লাগায় সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.৯৮ শতাংশ (সেপ্টেম্বরে যা ছিল ৭.৭৪ শতাংশ)। বাজারের পরিসংখ্যান অনুযায়ী, পেঁয়াজের দাম ১১৬.২২ শতাংশ, রসুনের দাম ৬০.৭৪ শতাংশ, আদার দাম ৪৮.৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭.৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ ৬৫ টাকা, রসুন ৩০০ টাকা এবং আদা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়ায় পরিমাণ কমিয়ে খরচ সামাল দিতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে মন্ত্রীর দাবি, অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ালে সরকার কঠোর পদক্ষেপ করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File