Indus Waters Treaty | 'পাকিস্তান না শুধরোলে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনো কথা নয়' - রাষ্ট্রসংঘে স্পষ্ট জানালো ভারত
Saturday, March 21 2026, 5:43 am

Key Highlightsপাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে কোনও আলোচনা করবে না বলে রাষ্ট্রসংঘে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত।
আন্তর্জাতিক জল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদী বললো ভারত। রাষ্ট্রসংঘে আয়োজিত অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বললেন, “চুক্তির পবিত্রতা রক্ষার কথা বলার আগে পাকিস্তানকে অবশ্যই মানব জীবনের পবিত্রতা রক্ষা করতে হবে। যতক্ষণ না ‘বিশ্বব্যাপী সন্ত্রাসের কেন্দ্রবিন্দু’ পাকিস্তান তার আচরণ শুধরে নেয়, ততদিন সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনও কথা হবে না।” তিনি বলেন, “ভারত সৎ উদ্দেশ্যে, সদিচ্ছা ও বন্ধুত্বের চেতনায় সিন্ধু জলচুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু পাকিস্তান ভারতের ওপর তিনটি যুদ্ধ ও হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়ে এই বিশ্বাস লঙ্ঘন করেছে।..”
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- সিন্ধু জলচুক্তি


