Narendra Modi | চলতি বছর ডিসেম্বরেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

Tuesday, June 30 2026, 9:19 am
Narendra Modi | চলতি বছর ডিসেম্বরেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
highlightKey Highlights

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফরের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।


চলতি বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফরের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সার্জিও গোর জানান, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ভারত সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর কথায়, 'আমার জানা মতে, তিনি ডিসেম্বরে জি২০ সম্মেলনে যোগ দিতে আসবেন।' উল্লেখ্য,আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডার মায়ামিতে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০০৯ সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র জি২০ নেতাদের সম্মেলনের আয়োজন করছে। ফলে সম্মেলন ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File