India vs New Zealand | নিউজিল্যান্ড সিরিজের জোড়া দল ঘোষণা করল BCCI, বিশ্রামে বুমরাহ

Saturday, October 17 2026, 6:25 am
India vs New Zealand | নিউজিল্যান্ড সিরিজের জোড়া দল ঘোষণা করল BCCI, বিশ্রামে বুমরাহ
highlightKey Highlights

টি২০ দল আগেই ঘোষিত হয়েছিল। এবার বাকি দুই ফর্ম্যাটের দলও ঘোষণা করা হল। ওডিআই সিরিজে প্রত্যাশামতোই থাকছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।


টি২০ দল আগেই ঘোষিত হয়েছিল। এবার নিউজিল্যান্ড সিরিজের জোড়া দল ঘোষণা করল বিসিসিআই। ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। বাকি দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। টেস্টের সম্পূর্ণ স্কোয়াড- শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), ধ্রুব জুড়েল (উইকেট রক্ষক), রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, যশপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ। প্রথম তিন ম্যাচের দল– শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। শেষ দুই ম্যাচের দল– শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার/সহ অধিনায়ক), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File