US-India | AI প্রযুক্তির দুনিয়ায় চিনের প্রভাব কমাতে আমেরিকার পাশে ভারত!

Key Highlightsকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুনিয়ায় চিনের একাধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুনিয়ায় চিনের একাধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত। উন্নত এআই চিপ ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখতে আমেরিকার উদ্যোগে সামিল হয়েছে মোট নয়টি দেশ। 'সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অফ এন্ডিওরিং প্রসপেরিটি' নামক এই চুক্তিটি 'প্যাক্স সিলিকা' উদ্যোগের অধীনে স্বাক্ষরিত হয়েছে। আমেরিকা ও ভারতের পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি এই জোটে রয়েছে। চিনের নিয়ন্ত্রণে থাকা সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরতা কমানোই এর মূল উদ্দেশ্য। সেমিকন্ডাক্টর চিপ, খনিজ পদার্থ এবং ডেটা সেন্টারের পরিকাঠামো আরও নিরাপদ করতে এই দেশগুলি যৌথভাবে কাজ করবে। এআই শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি গবেষণায় ভারতের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


