Sugar Import | ইথানল উৎপাদনে দাম বৃদ্ধি, এক দশক পর চিনি আমদানির পথে ভারত!

Thursday, August 20 2026, 7:43 am
Sugar Import | ইথানল উৎপাদনে দাম বৃদ্ধি, এক দশক পর চিনি আমদানির পথে ভারত!
highlightKey Highlights

এতো বছরে চিনি উৎপাদনে যে ভারত শুধু স্বাবলম্বী ছিল তাই নয়, প্রতি বছর বড় অঙ্কের চিনি রপ্তানিও করত।


প্রায় ১০ বছর বাদে চিনি আমদানি করতে পারে ভারত। এতো বছরে চিনি উৎপাদনে যে ভারত শুধু স্বাবলম্বী ছিল তাই নয়, প্রতি বছর বড় অঙ্কের চিনি রপ্তানিও করত। কিন্তু এ বছর ইথানল উৎপাদনের জোরাল ধাক্কায় এতটাই অভূতপূর্ব সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে যে বিদেশ থেকে প্রচুর চিনি আমদানির কথা ভাবতে হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, মোদি সরকার প্রাথমিকভাবে ১০ লক্ষ টন চিনির আমদানির পরিকল্পনা করা হয়েছে। যদিও সেই আমদানির হবে নিশুল্ক। সরকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা যেভাবেই হোক দেশের বাজারে চিনির দাম কমানো। এখন থেকে দাম নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী দিনে চিনিতে হাত দেওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। চিনির দাম বাড়লে বহু খাদ্যসামগ্রীর দামই বেড়ে যেতে পারে। সমস্যায় পড়তে পারেন মিষ্টি ব্যবসায়ীরা। ফলে সার্বিকভাবে দেশের বাজারে বড়সড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File