Dinesh Trivedi | বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা মোদী সরকারের

Thursday, June 25 2026, 4:40 pm
Dinesh Trivedi | বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা মোদী সরকারের
highlightKey Highlights

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার।


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিলো কেন্দ্রীয় সরকার। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাংলাদেশে দায়িত্ব পালনকালে ভারতে অনুষ্ঠিত সরকারি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রীর সমপর্যায়ের প্রটোকল সুবিধা ভোগ করবেন। যদিও সরকার জানিয়েছে কেবল আনুষ্ঠানিক ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File