Bhavika Mangalanandan | রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের, কার্গিল যুদ্ধের প্রসঙ্গ তুললেন ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি!
Friday, October 23 2026, 5:59 am

Key Highlightsসংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার তীব্র জবাব দিল নয়াদিল্লি।
সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার তীব্র জবাব দিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ পাকিস্তান ভারতের বা মানবাধিকার নিয়ে উপদেশ দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। কোভিডকালে সৎকারের অধিকার ও ধর্মীয় বৈষম্য সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের একটি পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসবাদীদের চেয়ে সন্ত্রাসে নিহতদের অধিকারের ওপর বেশি জোর দেওয়ার দাবি জানান। পাশাপাশি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি মনে করান, পাকিস্তান তাদের নিহত সেনার দেহও গ্রহণ করেনি, অথচ ভারতীয় সেনাবাহিনীই ইসলামি রীতি মেনে তাঁদের কবর দিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের বেহাল পরিস্থিতির প্রতিও কটাক্ষ করেছে ভারত।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- রাষ্ট্রপুঞ্জ


