IIT Kharagpur | হোস্টেলের ৮ তলা থেকে ঝাঁপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু!
Saturday, April 18 2026, 7:35 am

Key Highlightsফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য! হোস্টলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র।
ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য! হোস্টলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র। সূত্রের খবর, মৃত পড়ুয়া গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা জয়বীর সিংহ ডোডিয়া, বয়স ছিল ২১ বছর। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন। ওই পড়ুয়া কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। ইতিমধ্যে মৃতের সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। উল্লেখ্য, গত ১৬ মাসে এই নিয়ে ৮ জন ছাত্রের মৃত্যু ঘটলো খড়গপুর আইআইটিতে। তাঁদের মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আইআইটি
- ছাত্র মৃত্যু
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


