IIFA Awards 2026 | আইফা-তে ধুরন্ধরের জয়জয়কার, বিজয়ীদের তালিকায় রয়েছে আর কারা কারা?

Key Highlightsআদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা 'ধুরন্ধর' প্রধান বিভাগগুলিতে সব পুরস্কার জিতে নিয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি ( আইফা ) পুরস্কারের ২৬তম সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার আইফা জলসায় ১২টি বিভাগে পুরস্কার জিতে বলিউডের ধুরন্ধর হলেন রণবীর সিং। সেরা পপুলার ফিল্ম, সেরা পরিচালক, সেরা অভিনেতা থেকে একাধিক টেকনিক্যাল বিভাগেও পুরস্কার জিতেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। সেরা সিরিজের খেতাব জিতেছে ‘ব্যাডস অফ বলিউড’। সেরা নবাগত হিসেবে পুরস্কার পেলেন ‘সাইয়ারা’ অভিনেতা অহন পাণ্ডে। আর সেরা নবাগতার পুরস্কার জিতেছেন রবিনা ট্যান্ডন কন্যা রাশা থাড়ানি। সেরা অভিনেতা (প্রধান ভূমিকা): রণবীর সিং – ধুরন্ধর। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: হুমা কোরেশি – জলি এলএলবি ৩। শ্রেষ্ঠ অভিনেতা (সহকারী ভূমিকা): সঞ্জয় দত্ত-ধুরন্ধর। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: অক্ষয় খান্না - ধুরন্ধর। সেরা সঙ্গীত পরিচালনা: শাশ্বত সচদেব – ধুরন্ধর। শ্রেষ্ঠ গল্প (মূল): আদিত্য ধর – ধুরন্ধর। শ্রেষ্ঠ গল্প (রূপায়ণ): বশরত পীর, সুমিত রায়, নীরজ ঘায়ওয়ান – হোমবাউন্ড। সেরা কথাঃ ইরশাদ কামিল-সাইয়ারা। সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ফাহিম আবদুল্লাহ-সাইয়ারা। সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল-সাইয়ারা।
- Related topics -
- বিনোদন
- film industry
- চলচ্চিত্র উৎসব
- রণবীর সিং
- অভিনেতা


