ICC Rankings | বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স, ICC র্যাঙ্কিংয়ে বড় লাফ সঞ্জু-ঈশানের, শীর্ষস্থান হারালেন বরুণ
Wednesday, March 11 2026, 3:00 pm

Key Highlightsবোলারদের মধ্যে শীর্ষস্থান হারিয়েছেন বরুণ চক্রবর্তী। বিশ্বকাপের গ্র্যান্ড শো-এর পরই র্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জু স্যামসনের।
বিশ্বকাপ ফাইনালের তিন দিন পর টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। ৭৪০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন বরুণ। বিশ্বকাপ ফাইনালে ঝোড়ো হাফসেঞ্চুরির সৌজন্যে তালিকায় শীর্ষে থাকা অভিষেকের রেটিং পয়েন্ট ৮৭৪ থেকে বেড়ে ৮৭৫ হয়েছে। ৮৭১ রেটিং নিয়ে অভিষেকের কাছাকাছি পৌঁছে গিয়েছেন ঈশান কিষান। লম্বা লাফ দিয়েছেন সঞ্জু স্যামসনও। ২২ নম্বরে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় উইকেটরক্ষক, ব্যাটার। তালিকায় সাতে তিলক বর্মা (৭৪২), নয়ে সূর্যকুমার যাদব (৭২২)।
- Related topics -
- খেলাধুলা
- সঞ্জু স্যামসন
- আইসিসি
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ক্রিকেট বিশ্বকাপ
- বরুণ চক্রবর্তী


