Hyderabad | ‘মা, আমি তোমাকে খুব ভালোবাসি’- মাকে মেসেজ পাঠিয়ে আত্মঘাতী তরুণী ইউটিউবার

Thursday, February 26 2026, 6:18 am
Hyderabad | ‘মা, আমি তোমাকে খুব ভালোবাসি’- মাকে মেসেজ পাঠিয়ে আত্মঘাতী তরুণী ইউটিউবার
highlightKey Highlights

হায়দরাবাদের অস্থায়ী বাসিন্দা বিজ্ঞানের এই ছাত্রী পড়শোনার পাশাপাশি নিয়মিত ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করতেন।


হায়দ্রাবাদে আত্মঘাতী ২১ বছরের তরুণী বোনু কোমালি। ২১ বছরের এই তরুণী হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিএসসির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতেন তিনি। বুধবার ভাড়ার ফ্ল্যাট থেকে কোমালির নিথর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে শেষবার মাকে মেসেজে লেখেন “মা, আমি তোমাকে খুব ভালোবাসি।” মেসেজ পেয়েই মেয়েকে বারবার ফোন করেন তিনি। উদ্বিগ্ন হয়ে কোমলির বন্ধুদের বিষয়টি জানান এবং খোঁজ নিতে বলেন। পরে পুলিশ এসে তরুণীর নিথর দেহ উদ্ধার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File