Howrah | প্রোমোটার খুনের জের, হাওড়ার পিলখানায় দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের, পুড়ছে বাইক!

Wednesday, February 25 2026, 3:10 pm
Howrah | প্রোমোটার খুনের জের, হাওড়ার পিলখানায় দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের, পুড়ছে বাইক!
highlightKey Highlights

পুলিশ এদিন দ্রুত শফিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়েন পিলখানা এলাকার বাসিন্দারা।


বুধবার ভোর ৪টে ১০ নাগাদ, হাওড়ার গোলাবাড়ির পিলখানায় স্থানীয় এক প্রোমোটার যুবককে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এলাকার দুই দুষ্কৃতী হারুন খান ও রফাকাত হোসেন তাদের পরিচিত মহম্মদ শফিককে গুলি করে খুন করেছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলে পিলখানার মোড়ে মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুড়িয়ে দেওয়া হয় অভিযুক্ত হারুনের বাড়ি এবং বাইক। পরিস্থিতি সামালাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File