Express Train Fire | আপ দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক! ধোঁয়ায় ভরলো কামরা, রিষড়া স্টেশনে হুড়োহুড়ি যাত্রীদের
Sunday, October 25 2026, 3:42 am

Key Highlightsযুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভান রেলের কর্মীরা। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। তবে কি কারনে এই আগুন তা স্পষ্ট নয়।
এক্সপ্রেস ট্রেনে লাগলো আগুন। শনিবার হুগলির রিষড়া স্টেশনে ঢোকার সময় আপ দুন এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এদিন রাত ৯টা নাগাদ ওই এক্সপ্রেস ট্রেন রিষড়া স্টেশনে ঢুকছিল। সেই সময় আগুন লক্ষ্য করে গার্ড এবং চালক। কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা স্টেশন কালো ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে স্টেশনেই ট্রেনটিকে থামিয়ে দেন চালক। দমকল পৌঁছানোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভান রেলের কর্মীরা। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। প্রায় ৩০ মিনিট স্টেশনে গোটা ট্রেনের পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি বেরিয়েই এই বিপত্তি ঘটেছে। যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেও জানিয়েছে রেল।


