Howrah Train Cancel | রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ হাওড়া ডিভিশনে বাতিল ৫৯টি ট্রেন!

Sunday, October 25 2026, 3:31 am
Howrah Train Cancel | রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ হাওড়া ডিভিশনে বাতিল ৫৯টি ট্রেন!
highlightKey Highlights

পূর্ব রেল জানিয়েছে, মোট ২০টি জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য রেললাইনে ব্লক নেওয়া হচ্ছে। এর জেরে গোটা ডিভিশনে বাতিল থাকছে ৫৯টি ট্রেন।


রক্ষণাবেক্ষনের কাজের জন্যে আজ রবিবার, ২৫ অক্টোবর, হাওড়া ডিভিশনে বাতিল থাকছে ৫৯টি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে ২২টি, ব্যান্ডেল থেকে ৭টি, আরামবাগ, গোঘাট, পান্ডুয়া ও আজ়িমগঞ্জ ১টি করে, মেমারি থেকে ২টি, কাটোয়া থেকে ৪টি, বর্ধমান থেকে ১০টি, চন্দনপুর থেকে ৩টি, বারুইপাড়া থেকে ১টি, আসানসোল থেকে ২টি, অন্ডাল থেকে ১টি, সাহেবগঞ্জ থেকে ১টি, রামপুরহাট থেকে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সকাল ৬টা ২৫ মিনিটের বদলে ছাড়বে সকাল ৭টা ২৫ মিনিটে। বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৩টে ১৫ মিনিটে। রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে। হাওড়া-আরামবাগ লোকাল, গোড্ডা-শিয়ালদহ মেমু এবং জয়নগর-হাওড়া এক্সপ্রেসকে পথে যথাক্রমে ২৫ মিনিট, ১ ঘণ্টা ৫ মিনিট এবং ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে সময় সূচি দেখে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File