Gold Sale | হু হু করে কমছে সোনার দাম, 'ভয়ে' পুরনো সোনা বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ!

Monday, June 29 2026, 12:07 pm
Gold Sale | হু হু করে কমছে সোনার দাম, 'ভয়ে' পুরনো সোনা বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ!
highlightKey Highlights

সোমবার ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৮১০ টাকা। সর্বকালীন যে উচ্চতায় সোনালি ধাতু পৌঁছেছিল, তার তুলনায় অনেকটাই কম।


বছরের শুরুতে, জানুয়ারিতে বিপুল দাম উঠেছিল সোনার। কিন্তু তার পর থেকেই হু হু করে কমছে সোনার দাম। সোমবার ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৮১০ টাকা। সর্বকালীন যে উচ্চতায় সোনালি ধাতু পৌঁছেছিল, তার তুলনায় অনেকটাই কম। এই অবস্থায় ‘ভয়ে’ অনেকেই সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন। এপ্রিল থেকে জুনের হিসেব বলছে বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ। মোটামুটি প্রায় ৫০ টন পুরনো সোনা বিক্রি হয়েছে বাজারে। উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ হলেও চাহিদার সিংহভাগ স্বর্ণই বিদেশ থেকে আমদানি করতে হয়। পরিসংখ্যান বলছে, বর্তমান অর্থবর্ষে প্রায় ৭২.৪ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ আমদানি করেছে ভারত। ভারতীয় পরিবারগুলির কাছে আনুমানিক ৩০,০০০ টন স্বর্ণ গচ্ছিত রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File