Sanjiv Goenka | রাজ্যে আরও বেশি বিনিয়োগ করতে চায় গোয়েঙ্কা গোষ্ঠী, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করলেন সঞ্জীব গোয়েঙ্কা!
Thursday, July 9 2026, 11:46 am

Key Highlightsরাজ্যে আরও বেশি বিনিয়োগ করতে চায় গোয়েঙ্কা গোষ্ঠী। সেই ইচ্ছের কথা তিনি শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন।
বাংলায় শিল্প আনতে বারবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সরকার বদলে বঙ্গে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরাও। গত তিনদিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তাঁদের কেউ কেউ। এবার বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গেলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। সূত্রের খবর, রাজ্যে আরও বেশি বিনিয়োগ করতে চায় গোয়েঙ্কা গোষ্ঠী। সেই ইচ্ছের কথা তিনি শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, বাংলায় শিল্পবান্ধব পরিবেশের দিকে নজর রাখছেন তাঁরা। এই মুহূর্তে বিনিয়োগের ভালো পরিসর রয়েছে বাংলায়। তাই বিদ্যুৎক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- ব্যবসা বাণিজ্য
- শিল্প


