Gobardanga | স্কুলে না যাওয়ায় বোনকে ‘বকুনি’, শিক্ষিকাকে মারধর ও ইট দিয়ে আঘাত দিদির বিরুদ্ধে!

Tuesday, September 8 2026, 2:21 pm
Gobardanga | স্কুলে না যাওয়ায় বোনকে ‘বকুনি’, শিক্ষিকাকে মারধর ও ইট দিয়ে আঘাত দিদির বিরুদ্ধে!
highlightKey Highlights

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে এক শিক্ষিকাকে মারধর ও ইট দিয়ে আঘাতের অভিযোগ উঠল স্কুলেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে।


উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে এক শিক্ষিকাকে মারধর ও ইট দিয়ে আঘাতের অভিযোগ উঠল স্কুলেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে। নিয়মিত স্কুলে না আসায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে সতর্ক করেছিলেন শিক্ষিকারা। এর জেরেই মঙ্গলবার ওই ছাত্রীর দিদি স্কুলে ঢুকে ইংরেজির শিক্ষিকার ওপর চড়াও হন। বোনকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকির মিথ্যা অভিযোগ তুলে তাণ্ডব চালান তিনি। ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গেলে আরেক শিক্ষিকাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্কুলে। ক্ষুব্ধ পডুয়ারা অভিযুক্ত ছাত্রীকে বহিষ্কারের দাবি জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গোবরডাঙা থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File