Fuel Crisis Update | এলপিজি সঙ্কট নেই! আসছে জ্বালানি ভর্তি জাহাজ!- বুধে বিবৃতি প্রকাশ কেন্দ্রের
Wednesday, March 25 2026, 4:31 pm

Key Highlightsবৈঠকে বিরোধী পক্ষ সহ সব দলকেই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, এই মুহূর্তে দেশের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত করা রয়েছে৷
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকট। বুধবার বিকেল পাঁচটা নাগাদ সংসদ ভবনের ভিতরে সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানালেন, এই মুহূর্তে দেশের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত করা রয়েছে। মধ্যপ্রাচ্য এবং উপকূলীয় অঞ্চলে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি হলেও পর্যাপ্ত জ্বালানির জোগান যাতে বজায় থাকে, তা সুনিশ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারতের মোট এলপিজি চাহিদার ৬০ শতাংশই দেশে উৎপাদন হয়।


